Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

নিজের শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ayatollah Ali Khamenei ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে রোববার ভোরে বাংলাদেশ সময় ইরান থেকে জানানো হয়েছে।

মৃত্যুর ১১ দিন আগে তিনি সর্বশেষ জনসমক্ষে বক্তব্য দেন। ওই ভাষণে তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন।

জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার সময় দেওয়া সেই বক্তৃতায় তিনি বলেন, কোনো রাষ্ট্রের কাছে প্রতিরোধক্ষম অস্ত্র না থাকলে তা শত্রুদের চাপে টিকে থাকতে পারে না। তার মতে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় অপরিহার্য।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অকারণে ইরানের প্রতিরক্ষা নীতিতে হস্তক্ষেপ করছে। মিসাইলের ধরন ও পাল্লা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এটি ইরানের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

একই বক্তৃতায় যুক্তরাষ্ট্রকে কড়া বার্তাও দেন তিনি। তার ভাষায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনও কখনও এমন আঘাত পেতে পারে, যেখান থেকে পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button