Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে: সাবেক রাষ্ট্রপতি কারজাই

কাবুল, কান্দাহার ও পাক্তিকায় পাকিস্তানের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “সকল পরিস্থিতিতে আফগানরা পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।”

তিনি আরও বলেন, পাকিস্তানকে তার নীতি পরিবর্তন করে আফগানিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশীর মতো আচরণ করতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।

উল্লেখ্য, হামিদ কারজাই ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পরও তিনি কাবুলে অবস্থান করছেন এবং দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের অন্যতম হিসেবে সক্রিয় রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button