Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারবাংলাদেশ

জনগণের ওপর খবরদারির রাজনীতি কেউ চায় না: প্রতিমন্ত্রী নুর

শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পর জনগণ দেশে পরিবর্তন চায় এবং কেউই খবরদারির রাজনীতি চান না। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। নেতাকর্মীদের আচরণ ও স্বভাব-চরিত্র পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদকে জবাব দেবে।

নুর আরও বলেন, দেশের সব নাগরিক আইনের শাসন ও সমান সুযোগের অধিকার ভোগ করবেন। সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় খাল খননের তালিকা সংগ্রহ করেছে, ফসল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিয়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।

পথসভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা নুরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button