Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

জমির অনিয়ম দূর করতে চালু হবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার: ভূমিমন্ত্রী

ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, মন্ত্রণালয় আধুনিকায়নের অংশ হিসেবে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, “যার জমি, যার সমস্যা সে সরাসরি বলবে। আর তাকে পাঁচ-ছয়টি ধাপ অতিক্রম করতে হবে না। হয়রানি যেন না হয় এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া যায়—এটাই আমাদের লক্ষ্য।”

মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয় বিভিন্ন আইন অনুযায়ী পরিচালিত হয়। তবে কিছু ক্ষেত্রে সংশোধনী প্রয়োজন হলে তা সংসদে উত্থাপন করা হবে।

রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা সবাই মিলেই রাজশাহীকে শান্তির শহর হিসেবে পুনর্গঠন করব। এখানে কোনো দল-মত নেই। মানুষের প্রত্যাশা হচ্ছে কর্মসংস্থান, তাই আইটি ও শিল্পায়ন ক্ষেত্রে কাজ করা হবে।”

দিনটি শুরুতে মন্ত্রী রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button