
ভূমিমন্ত্রী মিজানুর রহমান ভূমি মন্ত্রণালয়ে কাজের চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শনের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়কে ঘিরে যেসব ঘুষ ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা নির্মূল করতে চান তিনি।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয়কে ঘিরে অতীতের নেতিবাচক ধারণা পরিবর্তন করা প্রয়োজন। দক্ষ কর্মকর্তা ও কর্মচারীর সহায়তায় ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ভূমি প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, বিগত ১৭ বছরে মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। এজন্য মন্ত্রণালয় সকল ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হবে।



