
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও হাসনাত আবদুল্লাহ হঠাৎ ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “সবকিছুই সমঝোতা।” সোমবার দুপুর ১২টার দিকে দেওয়া এই স্ট্যাটাসে প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার রিঅ্যাক্ট এবং দেড় হাজারেরও বেশি শেয়ার হয়েছে।
এর কিছু সময় পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, “সেই পুরানো রাজনীতি!” এই পোস্টটিও দ্রুত ভাইরাল হয়ে প্রায় ৪৭ হাজার রিঅ্যাক্ট পেয়েছে।
দুই নেতার এই ফেসবুক পোস্ট সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে নবনির্বাচিত সংসদ সদস্যদের বক্তব্য ও রাজনৈতিক ইঙ্গিত নিয়ে জনমনে কৌতূহল বেড়েছে।



