Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ নিশ্চিত করা হয়।

জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর দুই বছরের চুক্তি এই মাসে শেষ হওয়ায় তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন। হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পুরুষ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button