Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারবাংলাদেশ

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না।

মন্ত্রী জানান, শিক্ষকদের বিভিন্ন দাবি সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে। তবে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, “শুধু সমস্যার দিক তুলে ধরলে হবে না, শিক্ষার উন্নয়নে আপনাদের দায়িত্বও পালন করতে হবে।”

ঈদ বোনাস প্রসঙ্গে তিনি বলেন, শতভাগ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে চলতি বছরের বাজেটে এ সংক্রান্ত কোনো উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন।

৬৪ জেলায় একজনও সৎ ব্যক্তি নেই—এমন অভিযোগের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে আমরা দুর্নীতি না করার শপথ নিয়েছি। আমরা দুর্নীতি করি না, করবো না এবং কাউকে করতেও দেব না।”

সংশ্লিষ্ট খবর

Back to top button