Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সরকারবাংলাদেশ

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে এবং এ ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কেবল হতদরিদ্রদের দেওয়া হবে। বিতরণে ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক প্রভাবের কোনো সুযোগ থাকবে না। প্রাথমিকভাবে ৮ থেকে ১০টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে, পরে তা পর্যায়ক্রমে সব উপজেলায় সম্প্রসারিত করা হবে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো রাস্তা থাকবে না যার কারণে বিয়েসহ সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয়—এ ধরনের অভিযোগ দূর করতে সড়ক উন্নয়নে জোর দেওয়া হবে।

নিজ নির্বাচনী এলাকায় মাদক ও জুয়ার আসর বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. শরিফা করীম স্বর্ণা। আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আর মুসাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button