বাংলাদেশপ্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ডাকটিকিটটি প্রকাশ করেন। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।
এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে কর্মদিবস পালন করেন।
এদিন কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।



