Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের বিশেষ ভাতা দেবে সরকার

শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রম শুরু করবে। তবে ভাতার পরিমাণ এখনও চূড়ান্ত করা হয়নি; তা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্ধারণ করা হবে।

স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাহদী আমিন জানিয়েছেন, এই ভাতা ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্য প্রাথমিকভাবে কিছু এলাকায় প্রদানের মাধ্যমে শুরু হবে এবং পরে ধাপে ধাপে দেশের সব এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো তিনি অফিস করেছেন এবং অনেক পুরাতন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা আজ পলিসি কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী আলোচনা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button