Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিক

পবিত্র রমজান মাস আমার সবচেয়ে প্রিয়: মামদানি

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি রমজান মাসকে তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মাস হিসেবে অভিহিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে তিনি রমজানকে “আত্মসমালোচনা ও সংহতির মাস” হিসেবে বর্ণনা করেছেন।

মেয়র মামদানি জানান, রমজান কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম নয়, এটি গভীর আত্মশুদ্ধি ও আর্তমানবতার পাশে দাঁড়ানোর এক অনন্য সুযোগ। নিউইয়র্কে প্রায় ১০ লাখ মুসলমান রোজা পালন করছেন, এবং তিনি নিজেও রোজা রেখে নগরের প্রশাসনিক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করছেন। তিনি ইফতার মাহফিল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণ করে নগরবাসীর সঙ্গে সরাসরি যুক্ত হতে উচ্ছ্বসিত।

ব্যক্তিগত ও পারিবারিক জীবনের ক্ষেত্রে, রমজান তার কাছে গভীর আবেগ ও স্মৃতির বিষয়। উগান্ডার কাম্পালায় শৈশব কাটলেও পরবর্তীতে বিভিন্ন মহাদেশে বেড়ে ওঠায় তার জীবন ও খাদ্যাভ্যাসে বহুসাংস্কৃতিক প্রভাব প্রতিফলিত হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তিনি ইফতারের প্লেটে মধ্যপ্রাচ্যের ফালাফেল, কাবাব, হুমুস, ডলমাস এবং দক্ষিণ এশীয় পকোড়া, জিলাপি ও সামোসা প্রদর্শন করেছেন।

মেয়র মামদানি মনে করেন, রমজানের শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সক্ষম। নিউইয়র্কের ব্যস্ত নগরের নেতৃত্বের পাশাপাশি তিনি এই আধ্যাত্মিক চর্চাকে নিজের কাজের প্রেরণার উৎস হিসেবে দেখেন, এবং মানুষের মধ্যে সহমর্মিতা ও সংহতি বজায় রাখার মাধ্যমে আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button