Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যবিএনপি

শহীদ মিনারে বাধা স্থানীয় নেতাদের ইস্যুতে বিএনপিকে সতর্ক করল রুমিন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-এ বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ঘটনার পর তিনি স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে বিফল হওয়ার কারণে বিএনপিকে সতর্ক করেছেন।

রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে না পারার পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ‘নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যাই। তখন বিএনপির কিছু নেতা-কর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, স্থানীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, যারা দলের পদ ব্যবহার করে হিংস্রতা ঘটাচ্ছে, তাদের বিষয়ে দলের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের সুনাম ও সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনারে উপস্থিত হন রুমিন ফারহানা ও তার সমর্থকরা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন-এর নেতৃত্বে কিছু নেতা-কর্মী এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। উত্তেজনা সৃষ্টি হওয়ায় রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু তিনি পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button