
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটিতে চারজনকে নায়েবে আমির এবং সাতজনকে সহকারি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নয়েবে আমির হিসেবে নিয়োগ পেয়েছেন:
এটিএম আজহারুল ইসলাম (এমপি)
অধ্যাপক মুজিবুর রহমান (এমপি)
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি)
মাওলানা আ ন ম শামসুল ইসলাম
সাতজন সহকারি সেক্রেটারি জেনারেল হলেন:
মাওলানা এটিএম মাছুম
মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি)
ড. হামিদুর রহমান আযাদ
মাওলানা আবদুল হালিম
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
মাওলানা মুহাম্মাদ শাহজাহান
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা বৈঠকে সরাসরি অংশ নেন।
এর আগে, ২০২৫ সালের ২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে জামায়াতের আমির নির্বাচিত করার তিন মাস পর এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হলো। এই কমিটি ২০২৬ থেকে ২০২৮ সালের জন্য দায়িত্ব পালন করবে।



