Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান এবং সেখান থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

কার্যালয়ে পৌঁছালে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।

মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন।

এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন তিনি এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রকাশিত একটি স্মারক ডাকটিকিটে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button