Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

দলের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে প্রতিমন্ত্রী নুর

গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গণইফতারে অংশ নিয়েছেন নুরুল হক নুর, যিনি বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এ গণইফতার আয়োজন করা হয়।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ইফতারে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে এই কর্মসূচি চলবে। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দলটি প্রতি বছরই পুরো রমজান মাসজুড়ে গণইফতার আয়োজন করে থাকে।

এ বছরও গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজকরা জানান, এটি জনগণের সহযোগিতায় পরিচালিত একটি উদ্যোগ এবং আগ্রহী যে কেউ এতে সহায়তা করতে পারেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button