প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন , সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে “প্রিয় জনাব প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করে তাঁর ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
চিঠিতে তিনি দুই দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন, বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনী আমেরিকায় তৈরি উচ্চমানের সরঞ্জাম ব্যবহার করার সুযোগ পাবেন বলেও উল্লেখ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি প্রকাশ করে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্বকাল সফল হোক—এই কামনা করেছেন এবং দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ জানিয়েছেন।



