Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে নিজেদের সব সেনা ধাপে ধাপে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম The Wall Street Journal–এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে Reuters।

এক যুগ আগে আইএসের উত্থানের সময় সিরিয়ায় একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী Islamic State (আইএস) দ্রুত শক্তিশালী হয়ে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে তথাকথিত খিলাফত ঘোষণা করে।

আইএস দমনে সে সময় সিরিয়ায় সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে প্রায় ২ হাজার মার্কিন সেনা পাঠানো হয়; বর্তমানে দেশটিতে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার সেনা রয়েছে। এসব সেনাকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএস এখনো বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তবে সিরিয়ায় পরিস্থিতির পরিবর্তন ও আইএসের দুর্বল অবস্থানের প্রেক্ষাপটে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে একদল সেনাকে ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট একটি ঘাঁটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button