Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধসরকার

চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল

নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধের তথ্য সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, এ আসনের যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অপরাধসংক্রান্ত তথ্য এবং অন্যান্য সমস্যা সরাসরি তাঁর ওয়েবসাইটের মাধ্যমে জানানো যাবে।

তিনি আরও উল্লেখ করেন, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি উদ্বোধনের পর থেকেই বহু বার্তা পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগ ও বার্তাগুলো তাঁর টিম সংগ্রহ ও সংকলন করছে এবং শিগগিরই সেগুলোর জবাব দেওয়া হবে বলে পোস্টে জানানো হয়।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button