Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয় দিনেও সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টার পর তিনি বাংলাদেশ সচিবলায়ের মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে পৌঁছান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারি বাসভবন যমুনা-র সংস্কারকাজ চলমান থাকায় আপাতত কয়েকদিন সচিবালয় থেকেই অফিস পরিচালনা করবেন তিনি।

দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী-খাল খনন এবং জলাধার পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button