Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নবগঠিত বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও কিছু অনুশাসন দিয়েছেন। সাধারণত প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের প্রচলন থাকলেও এবার সরকার ১৮০ দিনের অগ্রাধিকার ঠিক করেছে।

সরকারের প্রাথমিক অগ্রাধিকারের মধ্যে রয়েছে—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরবরাহ চেইন স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ খাতে যেন কোনো সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আরও জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেছেন, জনগণ সরকারের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের প্রত্যাশা ও ইশতেহার বাস্তবায়নই হবে সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, কর্মকর্তাদের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনা করা হবে না; বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।

সার্বিকভাবে, সরকার প্রথম ১৮০ দিনে অর্থনীতি ও আইনশৃঙ্খলাকে স্থিতিশীল করার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জোর দিচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button