Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেছি’

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ যান নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে তিনি তারিখের ঘরে বাংলায় ‘১৮-২-২০২৬’ লিখে পদবীর স্থানে উল্লেখ করেন—‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’।

মন্তব্যের ঘরে প্রধানমন্ত্রী লেখেন, ফ্যাসিবাদী শাসন-শোষণের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে—এ জন্য তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি নবগঠিত মন্ত্রিসভাসহ গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি স্বাধীনতা অর্জনের সংগ্রাম থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী তার মন্তব্যে বলেন, শহীদদের প্রত্যাশা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে এবং ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আল্লাহর সহায়তা কামনা করেন তিনি। একই সঙ্গে সব শহীদের মাগফিরাত কামনা করেন।

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button