Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সংসদই হবে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী খালেদা জিয়া-র দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র।

মির্জা ফখরুল বলেন, তারা বিশ্বাস করেন এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে শক্ত নেতৃত্ব দেবে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি জাতিকে একটি উন্নত লক্ষ্যের দিকে এগিয়ে নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ সময় পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়াকে তিনি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে উল্লেখ করেন। অতীতের নির্বাচনগুলোতে সংসদ অকার্যকর থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সংসদ নেতা তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সংসদকে অবশ্যই কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিরোধী দলের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে চায় বিএনপি। দেশের স্বার্থ ও গণতন্ত্র সুসংহত করতে সবার সম্মিলিত প্রচেষ্টাই তাদের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button