Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যএশিয়া

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত ম/রদেহ উদ্ধার

মালদ্বীপের রাজধানী মালের একটি ভারতীয় খাবার হোটেলের গুদামঘর থেকে এবি রাজ্জাক (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

মৃতের আত্মীয় মিজান মিয়া বাংলা টিভিকে জানান, প্রায় ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে মালদ্বীপে আসেন রাজ্জাক। তিনি রাজধানী মালের একটি ভারতীয় খাবারের হোটেলে বাবুর্চি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেও তিনি কাজে গিয়েছিলেন। পরে সহকর্মীরা গুদামঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর ইন্দিরা গান্ধি মেমোরিয়াল (IGMH) হাসপাতালে পাঠিয়েছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

মৃত রাজ্জাক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মেরাজ মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button