Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান ও আমিন উর রশীদ

তারেক রহমানের মন্ত্রিসভায় দুজন টেকনোক্র্যাট মন্ত্রী রয়েছেন, যারা মন্ত্রিসভার সদস্য হিসেবে ডাক পেয়েছেন—মোহাম্মদ আমিন উর রশীদড. খলিলুর রহমান

ড. খলিলুর রহমান আগে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরকারি সূত্র জানিয়েছে, আজই তিনি এই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

ড. খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন, কূটনীতি ও অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

১৯৮৩–৮৫ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি হন এবং ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন।

অন্যদিকে, মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, তবে পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button