Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতরাজনীতি

জামায়াতের নেতৃত্বে ১১ দলের বি/ক্ষোভ শুরু

নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর উত্তর গেটে এ কর্মসূচি শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক দলগুলোও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন নয়, একটি গণভোটও হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা চলবে না বলেও তিনি মন্তব্য করেন। তাঁর বক্তব্যে উঠে আসে যে, আগামীর বাংলাদেশ জুলাই সনদের ভিত্তিতে পরিচালিত হবে এবং জনগণ যেহেতু স্বৈরাচারকে সরাতে সক্ষম হয়েছে, তাই সেই বার্তা সবার মনে রাখা উচিত।

নির্বাচনের পর সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে তিনি দাবি করেন, নির্বাচিত দল ভোটের পরদিন থেকেই জুলুম-নিপীড়ন শুরু করেছে।

সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button