Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

কেমন হবে নতুন মন্ত্রিসভা, জানালেন মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নবীন ও প্রবীণদের সমন্বয় ঘটবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-র ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ জানান, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল—তারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন হিসেবে বিবেচিত হবে। কেউ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য তিনি সামরিক বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান।

বিএনপির এই নেতা বলেন, নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমান-এর সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। বিরোধীদল হিসেবে তারা কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

এছাড়া তিনি মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়নি। তার ভাষায়, ১৯৭১ সালের মার্চে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন বিদ্রোহ না করলে স্বাধীনতা যুদ্ধ সম্ভব হতো না।

সংশ্লিষ্ট খবর

Back to top button