Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

‘জামায়াত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না’

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সেখানে তিনি লেখেন, পূর্বঘোষণা অনুযায়ী তাদের এমপিরা ইনশাআল্লাহ ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।

এর আগে দলটির আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতে জামায়াত থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং শুল্কমুক্ত গাড়ির সুবিধাও গ্রহণ করবেন না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন শিশির মনির। ওই আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী

সংশ্লিষ্ট খবর

Back to top button