Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যজামায়াতবিএনপি

বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) কমিশন দলভিত্তিক এ পরিসংখ্যান প্রকাশ করে।

ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা।

কোন দল কত শতাংশ ভোট পেল

ইসির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী—

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ৪৯ দশমিক ৯৭ শতাংশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৩১ দশমিক ৭৬ শতাংশ

স্বতন্ত্র প্রার্থী: ৫ দশমিক ৭৯ শতাংশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩ দশমিক ০৫ শতাংশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২ দশমিক ৭০ শতাংশ

বাংলাদেশ খেলাফত মজলিস: ২ দশমিক ০৯ শতাংশ

এ ছাড়া অন্যান্য ছোট দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে।

উল্লেখ্য, ১৯৯টি আসনে প্রার্থী দিলেও সাবেক সরকারি দল জাতীয় পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ জানান, নির্বাচনের স্বচ্ছতা ও পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতেই দলভিত্তিক এই ভোটের হার চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button