আন্তর্জাতিকইন্ডিয়া
৪ বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

দীর্ঘ চার বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। শুক্রবার দেশটির বাণিজ্য বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মে অভ্যন্তরীণ বাজারে গমের মূল্য বৃদ্ধি রোধের অজুহাতে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর ফলে স্থল বন্দর দিয়ে বাংলাদেশে গম আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
বাণিজ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে ভারতের বাজারের তুলনায় দেশের বাজারে গমের দাম কম। তবে তারা আশা করছেন, কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে নতুন গম আসা শুরু করবে। তখন দাম কমে গেলে আমদানি শুরু করার পরিকল্পনা করা হবে।
এই সিদ্ধান্তের ফলে দেশের বাজারে গম সরবরাহে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।



