Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ দেশকে আমন্ত্রণ, থাকছেন যাঁরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নেবে।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর স্বাক্ষরে এসব আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

সূত্র মতে, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন ছাড়াও ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান-এর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই ১৩টি দেশকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button