Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

তারেক রহমানকে নরেন্দ্র মো‌দির ফোন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিজেই জানিয়েছেন মোদি।

তিনি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় শুভেচ্ছা ও সমর্থন ব্যক্ত করেন।

নরেন্দ্র মোদি আরও বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে ভারত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি একই বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। এই জয়কে তিনি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

পোস্টে আরও বলা হয়, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে এবং দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button