Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অভিবাসীএশিয়া

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: ( শুক্রবার ১৩ই ফেব্রয়ারী ) প্রায় দুই দশক পর এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিজয়ে মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন দ্বীপে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময় ও বিজয় উদযাপনে মেতে ওঠেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতি এবং প্রবাসী কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
নেতাকর্মীরা আরো জানান “এই বিজয় দেশের মানুষের। আমরা বিশ্বাস করি, নতুন সরকার উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে।

WhatsApp Image 2026 02 13 at 3.55.51 PM

এদিকে, রাজধানী এলাকায় প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে শিগগিরই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। প্রায় ৩০ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা।

অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুইজ্জু তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button