Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

নির্বাচনে মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট এবং আম জনতার তারেক ১০৪৪ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এবং চলেছে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। রাত থেকে ধীরে ধীরে বেসরকারিভাবে ফলাফল প্রকাশিত হতে থাকে।

ঢাকা-৮ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে ভোটে অংশ নেন। তিনি পেয়েছেন মাত্র ছয়শ’ আট ভোট। এই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, যিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী, শাপলা কলি প্রতীকে ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

ঢাকা-১২ আসনে আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান প্রজাপতি প্রতীকে ভোটে অংশ নেন। তার প্রাপ্ত ভোট মাত্র ১ হাজার ৪৪। বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম, যিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, ‘কোদাল’ প্রতীকে ৩০ হাজার ৯৬৩ ভোট পেয়েছেন। এই আসনে মোট বাতিল ভোটের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৪।

নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো প্রার্থী যদি নির্বাচনী এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগের কম পায়, তার জামানত বাজেয়াপ্ত হবে। প্রাপ্ত ভোটের পরিমাণ অনুযায়ী, কিছু প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button