Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যনির্বাচন

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে মমতার অভিনন্দন

বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান বলে জানিয়েছে BBC

মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান এবং আগাম রমজানের শুভকামনা প্রকাশ করেন। পাশাপাশি বিপুল জয়ের জন্য তারেক রহমান, তার দল ও অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক—এটাই তার প্রত্যাশা।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা। এই ফলাফল বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

মোদি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে এবং নতুন সরকারের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে কাজ করতে আগ্রহী।

সংশ্লিষ্ট খবর

Back to top button