
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ আসনে মোট ১৫৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৭৩৭ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
প্রাপ্ত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।



