


বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস, ঢাকা।
একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কেও শুভেচ্ছা জানানো হয় দূতাবাসের অফিসিয়াল Facebook পেজে প্রকাশিত বার্তায়।
ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে তারা আগ্রহী। পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনার প্রত্যাশাও ব্যক্ত করা হয় বার্তায়।