Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যজাতীয় নির্বাচনবিএনপি

ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে জসীম উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অধিকার সঠিকভাবে রক্ষা হয়নি। তিনি অভিযোগ করেন, “দেবিদ্বারের মানুষের কথা চিন্তা করে আমি নির্বাচন বর্জন করেছি। প্রশাসন আমাদের সহায়তা করেনি, বারবার যোগাযোগ করার পরও বিভিন্ন কেন্দ্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নির্বাচনের এই বর্জনের ঘোষণা কেন্দ্রে কিছুটা উত্তেজনার সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button