Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

‘১৭ বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে’

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৭ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দে উচ্ছ্বসিত ছিলেন শতবর্ষী মজুর উদ্দিন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে তিনি নাতি বকুল মিয়ার কাঁধে ভর দিয়ে মসুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

মজুর উদ্দিন মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের বাসিন্দা। ভোট দেওয়ার পর তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “অনেক বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। নাগরিক হিসেবে এটি আমার অধিকার।”

তার দৃঢ়তা ও গণতান্ত্রিক চেতনা দেখার জন্য কেন্দ্রে উপস্থিত অন্যান্য ভোটাররাও অনুপ্রাণিত হন। অনেকে মন্তব্য করেন, বৃদ্ধ বয়সেও ভোটের প্রতি উদ্দীপনা দেখিয়ে মজুর উদ্দিন প্রমাণ করেছেন—গণতন্ত্রের শক্তি মানুষের অংশগ্রহণেই নিহিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button