Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

চুয়াডাঙ্গা পৌরসভার প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বাংলাদেশ জামায়েত ইসলামের চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফ হাসান (৫৫) কে নগদ টাকা রাখার অভিযোগে আটক করা হয়েছে। ঘটনা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঘটে।

নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফের কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শরীফ সন্দেহজনকভাবে কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করছিলেন এবং ভোটারদের নগদ বিতরণের জন্য টাকাগুলো তার কাছে ছিল। পরে পুলিশ তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে।

শরীফের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা ওলামা জামায়েতের সভাপতি শুকুর আলী দাবি করেছেন, এটি পরিকল্পিত ঘটনা নয় এবং উদ্ধারকৃত টাকা খাবার ও ভ্যানভাড়ার জন্য রাখা ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button