Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

বর্তমান সরকারকে অবৈধ বলার সুযোগ নেই: ১৪ দল

বর্তমান সংসদ কিংবা সরকারকে অবৈধ বলার কোনো অবকাশ নেই;বিএনপি মহাসচিব নিজেই যেখানে জনগণের ভোটে নির্বাচিত সেখানে তার মুখে এমন কথা বেমানান বলেই মনে করে ১৪ দলের নেতারা । বর্তমান সরকার নয়, জ্বালাও পোড়াও করে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির নৈতিক পরাজয়ের ফলেই এমন ভরাডুবি হয়েছে বলে মত তাদের। তারা বলেন, দেশ বিদেশে স্বীকৃতির পরে পুনর্নির্বাচনের দাবি অযৌক্তিক। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ১৪ দল শীর্ষ নেতারা এ মন্তব্য করেন।

লালমনিরহাটে গতকাল সোমবার (২১ জানুয়ারি) এক প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল,বর্তমান সংসদ আর সরকার অবৈধ উল্লেখ করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানান।

নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে যখন অভিনন্দনে ভাসছে নবগঠিত সরকার তখন বিএনপি ও ঐক্যফ্রন্টের এ দাবি অযৌক্তিক বলে মনে করেন ক্ষমতাসীন জোট নেতারা।

বাংলাদেশ সমাজ তান্ত্রিক দলের সাধারণ সম্পাদক (ইনু) ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার বলেন, ‘যখন সারাবিশ্ব স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছে। সেই সময়ে তারা একটা সংকট সৃষ্টি করার লক্ষে নতুনভাবে প্রয়াস চালাচ্ছেন।’

ওয়াকার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেন,‘তাদের (ঐক্যফ্রন্ট) মুখে এ কথা মুখে মানায় না। নির্বাচনে অংশ নিয়েছেন। ফলাফল স্বরূপ হিসেবে সাতটি আসন পেয়েছেন। সেখানে সরকারকে অবৈধ বলার অবকাশ নেই।’ বর্তমান পরিস্থিতিতে পুনর্নির্বাচন বাস্তবসম্মত দাবি নয় বলেই মতো তাদের।
ঐক্যফ্রন্টের নির্বাচিতদের সংসদে এসে সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান ১৪ দল নেতারা।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button