Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ক/ক/টেল বি/স্ফো/রণে শিশুসহ ২ আনসার সদস্য আ/হত

গোপালগঞ্জ সদরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের বাইরে দূর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হন। এছাড়া কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়।

আহতরা হলেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং একজন ভোটারের সঙ্গে আসা ১৩ বছর বয়সী আমেনা খানম।

ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানিয়েছেন, “সকাল ৯টার দিকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তখন দূর্বৃত্তরা খালের ওপার থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে তিনজন আহত হন এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button