Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

খাগড়াছড়িতে ভোট দিলেন সাদিক কায়েম

খাগড়াছড়িতে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোটের পরে সাদিক কায়েম বলেন, “এমন ভোট উৎসবের জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। আজকে আমি নিজের জেলায় ভোট দিয়েছি।”

তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ারও আবেদন করেন।

সাদিক কায়েম আশা প্রকাশ করেন, গত ৫৫ বছর ধরে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button