Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ভোটারদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে লিখেছেন, “যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন এবং নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করেন। তিনি বলেন, “কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।”

তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলের বিজয়ের প্রত্যাশা জানান।

পোস্টের শেষাংশে তিনি দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এই বার্তা দিয়ে শেষ করেন, “করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”

সংশ্লিষ্ট খবর

Back to top button