Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

ঈদের মতো উৎসব চলছে: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২, ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকের দিনটি আনন্দের, ঈদের মতো একটি উৎসব চলছে। তিনি দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানান এবং সবাইকে এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন। উপস্থিত ভোটাররা তাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

গুলশান আসনটিকে সাধারণভাবে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়। উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিয়েছেন, সঙ্গে ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button