Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

শীর্ষ আলেম–ওলামাদের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘরানার ইসলামী নেতাদের বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এ অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। তিনি মনে করেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সঠিক দিকনির্দেশনা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান আরও বলেন, ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে তিনি দেশের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button