
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাওলানা হাবীবুর রহমান হেলালীকে নগদ ২ লাখ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে ছালিয়াকান্দি এলাকায় স্থানীয়রা তাকে সন্দেহজনক গতিবিধি দেখায় গাড়িতে তল্লাশি করে একটি বাজারের ব্যাগে রাখা দুইটি বান্ডিল ১ হাজার টাকার নোট উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে যান।
আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা পড়েনি, তাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন বিষয়টি শুনেছেন এবং পরে বিস্তারিত জানাবেন।



