Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

ভোটের আগে চট্টগ্রামের কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের দিকে দুর্বৃত্তরা কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সরঞ্জাম চুরি হওয়ার ঘটনা এলাকার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ভোট পরিবেশ নিশ্চিত করতে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা গভীর রাতে সেটি ভেঙে নিয়ে গেছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন। আজকের মধ্যেই নতুন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button