


সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, তার কাছে অন্তত ৫০ লাখ টাকা রয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জব্দ করা টাকা মেশিনে গণনা করা হবে। জেলা আমির বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেই আনুমানিক ৫০ লাখ টাকা থাকার কথা জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সামনে টাকা গণনা করা হবে এবং এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগের দিন জেলা জামায়াতের শীর্ষ নেতাকে বিপুল টাকাসহ আটক করায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।