Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগ

গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য টানা চার দিনের ছুটি ঘোষণা হওয়ায় শিল্পাঞ্চল গাজীপুরের মহাসড়কে ঢল নেমেছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

এই পরিস্থিতির সুযোগে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যেখানে সাধারণত ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ১২০০–১৫০০ টাকা চাওয়া হচ্ছে। কয়েকটি এলাকায় ক্ষুব্ধ যাত্রীরা সড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেছেন।

গাজীপুর হাইওয়ে থানার ওসি জানান, যানজট ও অতিরিক্ত ভাড়া বিষয়টি নজরদারি করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button